গোপালগঞ্জে “তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে

গোপালগঞ্জে “তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এতে ধারণাপত্র উপস্থাপন করেন সরকারি বঙ্গবন্ধু কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার।

জেলা তথ্য কর্মকর্তা মোঃ সুলইমানের সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণের ডিডি আঃ কাদের সরদার, গোপালগঞ্জ যুবউন্নয়ন অধিদপ্তরের ডিডি মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি লাখসানা লাকী, সমাজসেবা অধিদপ্তরের ডিডি মোঃ হারুন অর রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এসএম হুয়ায়ূন কবীর, বিশ্ববিদ্যালয়, কলেজ স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী, উন্নয়ন কর্মী, গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights