গোপালগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের ভাঙ্গা ব্রিজের কাছে সংঘর্ষের এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বোড়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী এম এম মনির আহমেদ ননী অভিযোগ করে বলেন, তার সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় বের হয়। এ সময় তার প্রতিদ্বন্দ্বীপ্রার্থী লিমন আহমেদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হলে অন্তত ৮ জন আহত হন।

স্থানীয়রা আহত এম এম আকাশ আহমেদ (২৩), মো. জিকরুল কাজী (৫০), মো. সিমন মোল্যা (২৫), মো. আওলাদ আলী শেখ (৭২), বিপ্লব শেখ (২২) ও কলম শেখকে (৫০) উদ্ধার করে গোপালগঞ্জ সদর ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত বাকি দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। কাউকে আটক করাও হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights