গোপালগঞ্জে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৃথক স্থানে অভিযান চালিয়ে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

আজ শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার পাচুড়িয়া গ্রামের কাওসার খানের ছেলে তুহিন খান (২৫), ডুমদিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে রাসেল গাজী (২০), তেলিগাতী গ্রামের হাফিজুর রহমান শেখের ছেলে মোস্তাফিজুর ওরফে লিমন ওরফে ইমন (২৬), বনগ্রাম গ্রামের মৃত: আয়তাল হক সিকদারের ছেলে ইমরান সিকদার (৫০), ছোটন শিকদার (৪৫) ও সুলতানশাহী গ্রামের মোজাফপর সরদারের ছেলে মো: কামরুল সরদার (৩৫)
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় গোপালগঞ্জ থানা ও তদন্ত কেন্দ্র এলাকা থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights