গোপালগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে সনদপত্র বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দুস্থ ও অসহায় ব্যক্তিদের “প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আয় উপার্জনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা সদরের প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তর ও এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস) বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, প্রকল্পের প্রধান সমন্বয়কারী শরিফুল ইসলাম ও প্রশিক্ষনার্থীরা বক্তব্য দেন।

প্রকল্পের প্রধান সমন্বয়কারী শরিফুল ইসলাম জানান, এ প্রকল্পের আওতায় কম্পিউটার অফিস এ্যাপ্লিকেন্ট, ড্রেস মেকিং এন্ড টেইলরিং, মোটর সাইকেল মেকানিক্স ও ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ টি ব্যাচের ২৪০ জন প্রশিক্ষনার্থীর মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হচ্ছে। এই জনগোষ্ঠি দক্ষতা অর্জন করে আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights