গোপালগ‌ঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগ‌ঞ্জে রাইস মি‌লের বয়লার বিস্ফোর‌ণে ১ জন নিহত এবং নিহ‌তের ২ সন্তান আহত হ‌য়ে‌ছে। গোপালগঞ্জ সদর ‌উপজেলার হরিদাসপুর ফেরিঘাটে অবস্থিত মনোরমা রাইস মিলে এই ঘটনা ঘটে।

নিহত ও আহতরা রাইস মি‌লে‌র মধ্যে তৈরি করা ঘরে ঘু‌মি‌য়ে ছি‌লেন। নিহতের বাড়ি সদর উপজেলার হরিদাসপুর পূর্ব পাড়া গ্রামে। তার বাবার নাম ইউসুফ মোল্লা। রাইস মিলে কর্মী হিসেবে নূর ইসলাম মোল্লার স্ত্রী নিপা বেগম (২৫) দীর্ঘদিন ধরে কাজ করছিলেন।

জানা গেছে, মঙ্গলবার ভোর সা‌ড়ে ৫ টার দি‌কে হঠাৎ বয়লার বি‌স্ফোরণ ঘট‌লে ঘটনাস্থলে নুর ইসলাম মো‌ল্যা (৪৫) নিহত হন। আহত হয় তার দুই শিশু সন্তান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ভোরে রাইস মিলের বয়লারে বিস্ফোরণ ঘটলে ঘরের দেওয়াল ভেঙে নুরুল ইসলাম ও তার সন্তানদের শরীরের ওপর পড়ে। পরবর্তীতে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। রোমানা (১১) ও মোস্তাকিমকে (৫) আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights