গোপালগঞ্জে সাড়ে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সাড়ে ১০ কেজি গাঁজাসহ চায়না বিশ্বাস নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চায়না বিশ্বাস সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের তাপশ বরের স্ত্রী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে হাতেনাতে গ্রেফতার করে বৌলতলী ফাড়ির পুলিশ।

বৌলতলী পুলিশ ফাঁড়ির আইসি আসাদুজ্জামান টিটু বলেন, চায়না বিশ্বাস দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজার পাইকারী বিক্রয়দাতা (ডিলার) হিসেবে বিক্রয় করে আসছে। আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তার বাড়িতে গাঁজা মজুদ করা হয়েছে বিক্রয়ের জন্য। শনিবার সন্ধ্যায় এসআই সঞ্জয় বসাক, এসআই লিয়াকত, এএসআই পলক কুমার বাররী, এএসআই নঈমুল ইসলাম’সহ আমার ফোর্স নিয়ে চায়না বিশ্বাসের বাড়ি তল্লাশি করে সাড়ে ১০ কেজি গাঁজা জব্দ করি। আজ রবিবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights