গোপালগঞ্জে ৪ আওয়ামী লীগ নেতাকর্মী জেলহাজতে

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে গ্রেফতারকৃত পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মুন্সীসহ ৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মুন্সী, ছাত্রলীগ কর্মী সাব্বির মুন্সী, রানা মোল্লা ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় প্রথম ৩ জন ও সেনাবাহিনীর উপর হামলা এবং গাড়ি পোড়ানো মামলায় আজিজুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর থেকে তারা দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিল। পুলিশের নিয়মিত অভিযানে এদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights