গোপালগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। রবিবার সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রাম থেকে ওই পরিমান গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। এসময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করে তারা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এই অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলো- আজিজ শেখ (২৬), জাবেদ হোসেন(২৩), ইমানুর রহমান (২১)ও আরিফ হোসেন(২৬)। এদের মধ্যে প্রথম দুই জনের বাড়ি গোপালগঞ্জে এবং পরের দুইজনের বাড়ি চট্রগামে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights