গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে একাত্তর টিভির আজিজুর রহমান রনি সভাপতি ও দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকালে নির্বাচনটির প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাই টিভির আরিফুল হক আরিফ পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি দুটি পদে আরটিভি-র আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু ১২ ভোট পান। পরে লটারিতে অছিকুজ্জামান নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক টিভির আশিক জামান পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে এনটিভির মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভির সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট।

নির্বাহী সদস্য চারটি পদে স্টার টিভির নুরুল আলম ফয়সাল ২৯ ভোট, নিউজ ২৪ টিভির সামিউল আলিম ও চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস ২৬ ভোট করে ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অন্য প্রার্থী একুশে টিভির রায়হান মুন্সী পেয়েছেন ১১ ভোট।

এর আগে সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যুগান্তরের এস এম হুমায়ুন কবীর। তার সহযোগী তিন নির্বাচন কমিশনার হলেন বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, প্রথম আলোর নুতন শেখ ও দৈনিক তৃতীয় মাত্রার শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights