গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকার ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার আইডিইবি’র সোস্যাল গার্ডেন হলরুমে।

১১ এপ্রিল শুক্রবার এই ঈদ পুনর্মিলনীতে ফাউন্ডেশনের সেক্রেটারি শরীফ বায়জীদ মাহমুদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকার উপদেষ্টা অধ্যাপক রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা সারওয়ার হোসাইন প্রমুখ।

গোপালগঞ্জ ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. সাঈদুর রহমান, সহ-সভাপতি মুজিবুর রহমান ঝন্টু, সহকারি সেক্রেটারি আতাউর রহমান ও তৌফিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights