গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি:

নৌকায় ভোট চেয়ে গোবিন্দগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশটি স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নেয়।

পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিএসএম শাহিনুর রহমান তানজুুুর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন, প্রচার সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুুদ গোলাপ, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা খন্দকার জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের আহ্বায়ক নেতা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
এর আগে উপজেলা শহরের বিভিন্ন রাস্তায় শোভাযাত্রা ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights