গোবিন্দগঞ্জে শ্যালো মেশিন চুরি, বন্ধ সেচ কার্যক্রম

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেচকাজে ব্যবহৃত একটি শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মেশিনটি বিএডিসি বগুড়া অঞ্চলের চুক্তিবদ্ধ চাষি শওকত জামানের।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পবিত্র কুমার। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের বারটিকরী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার দিবাগত রাতে কোনো এক সময়ে মেশিনটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ওই এলাকার সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ভুক্তভোগী শওকত জামান জানান, দীর্ঘ ৪০ বছর যাবৎ তিনি নিজ জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচকাজ পরিচালনা করে আসছেন। তিনি বিএডিসি বগুড়া অঞ্চলের একজন চুক্তিবদ্ধ চাষি। প্রায় দুই যুগ ধরে তিনি ধান আবাদ করে বিএডিসিতে ধানবীজ সরবরাহ করে আসছেন। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পবিত্র কুমার বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights