গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ চ্যাম্পিয়ন

গোপালগঞ্জ প্রতিনিধি
খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: সোহেল হাসান বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ২-১ গোলের ব্যবধানে গণিত বিভাগকে পরাজিত করে।

খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: সোহেল হাসান বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিপ্লব হাজদা, ম্যাচ সেরার পুরস্কার পান একই বিভাগের মো. কামরুল ইসলাম মুন্না, সেরা গোলরক্ষক নির্বাচিত হন গণিত বিভাগের মো. ইয়াসিন আরাফাত, সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পান লোকপ্রশাসন বিভাগের মো. হানিফ।

উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ মোট ৩৩টি বিভাগ অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights