গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা হতে রাত ১০ টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন এবং পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ এলাকাবাসী পৌরসভার ১ নং ওয়ার্ডের মাষ্টারপাড়া এলাকায় কামড়ানোর সময় লাঠিসোটা দিয়ে পিটিয়ে একটি শিয়াল মেরে ফেলেন। এ ঘটনায় উপজেলার জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন- দেবগ্রাম ইউনিয়নের হোসাইন মোল্লা (১৬), পৌরসভার ২নং ওয়ার্ডের রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২), পৌরসভার ১নং ওয়ার্ডের মাষ্টারপাড়া এলাকার নমিতা রাণী (৪৫), চপলা রানী (৩৫), দিপালী সরকার (৪২), কনক শীল (৭)। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আহত রতন কুমার রায় বলেন, সন্ধ্যা ৬টার দিকে জমি থেকে পাঁকা ধান নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে থেকে শিয়ালে কামড় দেয়। শিয়ালের কামড়ে আহত হওয়ার পর চিকিৎসার জন্য তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালে কমড়ানোর পর ভ্যাকসিন নাই। বাইরে থেকে চড়া দামে ভ্যাকসিন কিনে দেওয়ার পর হাসপাতাল থেকে আমার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
গোয়ালন্দ পৌরসভার বাসিন্দা হেলাল মাহমুদ বলেন, শিয়াল সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত বাড়ির পাশে অথবা রাস্তায় মানুষ পেলে কামড় দিচ্ছে। হুট করে এসে কামড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। এ ঘটনায় সন্ধ্যার পর বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ হয়েছে। উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহের দাবি তার।
জেলার সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে শিয়ালের কামড়ে আহতের জন্য কোন ভ্যাকসিন সরবরাহ নাই। আহতদের দ্রুত রাজবাড়ী সদর হাসাপাতালে নিয়ে আসার পরামর্শ এই স্বাস্থ্য কর্মকর্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights