গোসাইরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে ঢুবার পানিতে ডুবে শামিউল (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুরচর বাজারের পাশে হাজী আশ্রাফ আলী বেপারী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শামিউল ওই গ্রামের মো. সুফিয়ান হাওলাদারের ছোট ছেলে। সুফিয়ান ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তার মা শামিউলকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে এবং অন্যান্য বাড়িতেও খুঁজতে থাকে। এরপরে বাড়িরপাশে গরুর ঘরের গোবরের ডোবায় পানিতে ভাসতে দেখা য়ায় শামিউলকে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানান তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights