গ্রাহকদের অ্যাপার্টমেন্ট ক্রয়ে বিশেষ সুবিধা দিতে ডমিন্যান্ট গ্রুপের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ঢাকা, সেপ্টেম্বর ০৭, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি ডমিন্যান্ট গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা ডমিন্যান্ট গ্রুপের অ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন।

ঢাকার গুলশানে অবস্থিত প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ডমিন্যান্ট গ্রুপের জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং মোহাম্মদ রফিকুল ইসলাম।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা ডমিন্যান্ট গ্রুপের কাছ থেকে অ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহক ও কর্মীদের নিজস্ব আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। ডমিন্যান্ট গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সিআর অ্যান্ড কাস্টমার রিলেশনস মো. ফজলে রাব্বি এবং ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড এইচআর মো. রওশন আলী খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights