‘গ্রিনেজ বুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট’
দিনাজপুর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহমি এমপি বলেছেন, দেশে ক্রীড়াঙ্গনের যে সাফল্য এসেছে তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে। বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উচু করে দাঁড় করিয়েছে শেখ হাসিনা। বিশ্ব রেকর্ড করে গ্রিনেজ বুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বিশ্বের কোথাও এ ধরনের টুর্নামেন্ট হয় না। পৃথিবীর মধ্যে এটা বড় ধরনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ক্ষুদে খেলোয়ারদের। এখন জাতীয় পর্যায়ে লিটন দাস-জনির মত ছেলেরা প্রতিনিধিত্ব করছে। দিনাজপুরের সুনাম বয়ে আনছে। এই দিনাজপুর থেকেই আগামীতে জাতীয় পর্যায়ে আরও ভাল খেলোয়ার তৈরি হবে।
সোমবার দিনাজপুর উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
চূড়ান্ত খেলায় পুরুষদের মধ্যে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজবাটী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মেয়েদের ঝানঝিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সচিব মোরার্জি দেশাই, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার প্রমুখ।
