গ্রেফতারের পর ইমরান খানের প্রথম ছবি প্রকাশ

নাটকীয়ভাবে গ্রেফতারের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম ছবি প্রকাশ হয়েছে। এই ছবিতে ৭০ বছর বয়সী খানকে ইসলামাবাদের পুলিশ লাইনের একটি কক্ষে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এখানেই তার শুনানি শুরু হয়েছে। খবর জিও টিভির।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্স।

এদিকে আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী খানকে ইসলামাবাদের একটি আদালতে হাজির করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) প্রসিকিউটর প্রাক্তন প্রধানমন্ত্রীর ১৪ দিনের শারীরিক রিমান্ডের জন্য আদালতকে অনুরোধ করেছেন। ইমরান খানের আইনজীবীরা এটার বিরোধিতা করেছেন। শুনানি বর্তমানে স্থগিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights