ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে ছোট-বড় আটটি ফেরি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রাত বাড়ার সাথে সাথে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এসময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ছোট-বড় ফেরিকে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights