ঘন কুয়াশা : ঢাকার ফ্লাইট নামলো চট্টগ্রাম ও কলকাতায়

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি পাঁচটি যাত্রীবাহী বিমান। এগুলো পরে চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করে।

এ ছাড়া একই সময়ে আরও ১৫-২০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট গন্তব্যে যেতে পারিনি। পরে অবশ্য বেলা বেড়ে যাওয়ার পর থেকে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বুধবার বলেন, কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে সকাল ৯টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি যাত্রীবাহী বিমান গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম ও কলকাতায় চলে যায়।
এর মধ্যে চারটি যাত্রীবাহী বিমান যায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। অপরটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights