ঘরের মাটিতে খুবই ভালো দল বাংলাদেশ: মঈন আলী

অনলাইন ডেস্ক

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জয় তুলে ধরেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। চলতি মাসের ২৪ তারিখ দলের সঙ্গে আবারও বাংলাদেশে আসবেন তিনি। তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। মঈন আলীর মতে, বাংলাদেশ নিজেদের মাটিতে খুবই ভালো দল।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে মঈন আলী বলেন, ‘বাংলাদেশ সফর সব সময়ই কঠিন। ঘরের মাঠে ওরা খুবই ভালো দল। তবে আমরাও ভালো দল। আশা করি, সিরিজটা ভালো হবে।’

এবারের বিপিএল খেলতে আসার কারণ উল্লেখ করে মঈন জানান, ‘এবার আমার বিপিএলে আসার একটা কারণ আসন্ন সিরিজ। এখানে আমাদের সিরিজ আছে। সামনে আবার ভারতে বিশ্বকাপও আছে। আমি চাচ্ছিলাম, এ ধরনের কন্ডিশনে বেশি বেশি খেলে অভ্যস্ত হতে। এই খেলাগুলো অবশ্যই আমাদের বড় টুর্নামেন্টে সাহায্য করবে।’
উইকেট যেমনই হোক, ইংলিশদের খেলার সামর্থ্য আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের জন্য উইকেট অতটা গুরুত্বপূর্ণ না। আমাদেরও ভালো ক্রিকেটার আছে, যারা এ ধরনের কন্ডিশনে খেলেছে, ভালো করেছে। আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা আছে। বাংলাদেশ সিরিজের উইকেট বিপিএলের মতো ভালো থাকলেও মানিয়ে নিতে হবে, খারাপ হলেও তা–ই করতে হবে। কারণ আমরাও যথেষ্ট ভালো দল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights