ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশের অভিযোগে বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি

ঘুষের বিনিময়ে মটরযানের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষয় পাশ করিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে পরিক্ষার্থীরা। পরে আগের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হলে পরিস্থিতি শান্ত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটন ঘটে।

ড্রাইভিং লাইসেন্সএ অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের অভিযোগ, টিটিতে তিন মাসের ড্রাইভিং কোস শেষ করে ৭৫ জন পরীক্ষার্থী ড্রাইভিং পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মাত্র ২৭ জন পাশ করেছে। এদিকে কোন রকম প্রশিক্ষণ না নিয়ে ১শ ৩৫ জনের ড্রাইভিং পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে থেকে ১৩০ জনকে ঘুষের বিনিময়ে পাশ করানো হয়েছে। এর পর টিটিসি থেকে আংশ নেওয়া পরীক্ষার্থীদের খাতা পূর্ণ পরীক্ষণে অনেকে পুনরায় পাশ করে। এতে প্রমাণিত হয় খাতা নিরীক্ষণে অনিয়ম হয়েছে। তাদের আরো অভিযোগ, বিগত দিনে টিটিসি থেকে ড্রাইভিং পরীক্ষায় অংশ নেওয়ার সময় জনপ্রতি বিআরটি অফিসে তিন হাজার টাকা করে ঘুষ দিতে হতো। কিন্তু এবার তারা সে ঘুষ পদ্ধতি বন্ধ করে দিয়েছে। তাই তাদের ইচ্ছা করে ফেল করানো হয়েছে।

এ বিষয়ে বিআরটিয়ের মটরযান পরিদর্শক মো: জিয়াউর রহমান বলেন, কোন অনিয়ম হয়নি। তবে খাতা দেখায় কিছু ভুল হয়েছিলো।
মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের মৌখিক অভিযোগের পেক্ষিতে আগের পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।। তবে কেউ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights