ঘূর্ণিঝড় বিপর্যয়: যে অবস্থা পাকিস্তানে

অনলাইন ডেস্ক
পাকিস্তানের সিন্ধ প্রদেশের খুব কাছাকাছি অবস্থান করছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কতা জারি করেছে। জানানো হয়েছে, বিপর্যয় বর্তমানে করাচি থেকে ৪১০ কিলোমিটার ও থাট্টা থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

দেশটির আবহাওয়া দপ্তর বলছে, এই ঘূর্ণিঝড়ের কারণে বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার। সাগর উত্তাল থাকার পাশাপাশি ঢেউয়ের উচ্চতা হতে পারে ৩০ ফুট।
এটি ১৪ জুন নাগাদ পাকিস্তান অতিক্রম করে ভারতের গুজরাটের দিকে যাবে। ১৫ জুন বিকালে এটি গুজরাটে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টি পাকিস্তানে সরাসরি আঘাত হানবে না বলে জানিয়েছেন দেশটির জলবায়ু মন্ত্রী শেরি রেহমান। তিনি বলেছেন, আঘাত না হানলেও এর প্রভাবে ঝড় ও ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। যার কারণে জানমালের ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে।

সূত্র: ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights