ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে বসুন্ধরা শুভসংঘের মোমবাতি প্রজ্জ্বলন

পটুয়াখালী প্রতিনিধি

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল উপকূলীয় এলাকায়। ১৭ বছর আগের এই ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়েছিল উপকূলের জনপদ। সেই দিনটি স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

শুক্রবার রাতে রাঙ্গাবালী প্রেসক্লাবের সামনে এ আয়োজন করা হয়।

এর আগে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সংবাদকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
স্মরণসভায় বক্তারা বলেন, দুর্যোগ প্রবণ জনপদ রাঙ্গাবালী। তাই উপকূলীয় এ এলাকার জানমালের সুরক্ষা নিশ্চিত করতে টেকসই এবং উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা একান্ত প্রয়োজন। সেই সাথে যেখানে এখন পর্যন্ত বাঁধ হয়নি, সেখানে বাঁধ নির্মাণ এবং যেখানে আশ্রয়কেন্দ্র হয়নি, সেখানে আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights