ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি
‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ বারো মাস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং উন্নতজাতের ফল চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শুরু হয়েছে।
মেলায় প্রদর্শিত ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, আনারসসহ নানা জাতের ফল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। মেলাটি আগামী তিন দিনব্যাপী চলবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন প্রধান অতিথি হিসেবে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ফলের উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার স¤প্রসারণ এবং কৃষকদের বাণিজ্যিকভাবে ফল উৎপাদনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মেলায় উপজেলা কৃষি অফিস ও দীপশিখার বৃহৎ স্টলে শতাধিক জাতের দেশীয় ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি উপপরিদর্শক মোছাঃ খাতিজাতুল কুবরা ও সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, সফল কৃষি উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
