ঘোড়াঘাটে দুস্থ শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। উপজেলার ৪টি ইউনিয়নের ৮৭০ জন অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শনিবার দুপুর ২টায় রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

একইদিন বিকেল ৩টায় ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে ৭২০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শীতবস্ত্র বিতরণকালে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউর রহমান রেজা, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights