ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে ১১ প্রজাতির প্রায় ১৪ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানটি আয়োজন করে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এতে সহযোগিতা করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল আমিন রাজু, এ্যাব-এর সাবেক সদস্য কৃষিবিদ মনোয়ারুল ইসলাম বাবু, দিনাজপুর জেলা এ্যাব-এর সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা ও সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, বাংলাদেশ ফিশিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights