‘ঘোড়া প্রতীকে ভোট দিতে এমপির কঠোর নির্দেশ’

ঠাকুরগাঁও প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নির্দেশনা ছিলো স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না। তবে এই সিদ্ধান্তের সাথে মিল নেই ঠাকুরগাঁওয়ের তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী রেজওনায়ুন হক বিপ্লবের (ঘোড়া প্রথীকে) পক্ষে স্থানীয় এমপি হাফিজের প্রভাব খাটাতে দেখা গেছে। এছাড়া অভিযোগ রয়েছে এমপি হাফিজ নিজেই উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন ঘোড়া মার্কার বিপ্লবের পক্ষে।

জানা যায়, আগামী ২৯মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভোট হবে। ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ করছেন প্রার্থীরা।

তবে অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় পার্টির এমপি হাফিজ উদ্দীনের প্রভাব খাটিয়ে ঘোড়া মার্কার প্রাথী রেজওনায়ুন হক বিপ্লবের পক্ষে ভোট চাইছেন জাতীয় পাটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন অনেক বক্তব্য। সেখানে এমপির পুত্র সামসু হাবিব বিদ্যুৎকে দেখা যায় ঘোড়া মার্কার পক্ষে বক্তব্য দিচ্ছেন।
ভিডিওতে দেখা যায়, ঘোড়া মার্কার বিভিন্ন গণসংযোগে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এসময় উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম বলছেন, এমপি হাফিজের কঠোর নির্দেশ, জাতীয় পার্টির যারা আছেন তারা যেন ঘোড়া মার্কা ছাড়া যাতে অন্য কোন মার্কায় ভোট না দেয়। জাতীয় পার্টির এমপি হাফিজ যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন ধরে রাখতে এই উপজেলা নির্বাচনে এমপির প্রার্থীর (ঘোড়া) প্রয়োজন আছে।

বিষয়গুলো নিয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আখতারুল ইসলাম বলেন, প্রধান সমস্যা হলো- এতটাই প্রভাব বিস্তার করেছেন তারা (এমপি, তার ছেলে ও জাতীয় পার্টি) যে ভোটাররা আতঙ্কিত। এলাকার উন্নয়ন করতে চাইলে নাকি এমপির প্রার্থী ঘোড়া প্রতীকে ভোট দেয়া লাগবে। এটা কি ধরণের আচরণ। ভোটাররা চিন্তিত যে কারণে ভোট চাওয়ার চেয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধই বেশি করতে হচ্ছে। আশা করি সব বাধা ঠেলে ভোটাররা ভোট দিতে যাবেন।

এদিকে এসব বিষয়ে জানতে ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীনের মুঠোফোরে একাধিকবার যোগাযোগের চেষ্টাকরেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights