চকবাজারে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর চকবাজার এলাকায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মুক্তাদির (১২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাত ১০টার দিকে থানাধীন পলাশী মসজিদ সংলগ্ন করিম ভিলা অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

মুক্তাদির পলাশী মসজিদ সংলগ্ন করিম ভিলা অ্যাপার্টমেন্টের তৃতীয় তলার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।

মুক্তাদিরের মা নিলা আক্তার হাসপাতালে জানান, তার ছেলেকে পড়াশোনা নিয়ে শাসন করায় সে বাসার বেলকনিতে লোহার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে বাসার লোকজন তা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights