চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্থদণ্ড

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চক‌রিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে নুরুল আবছার নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights