চকরিয়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহাসড়কের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ করা হয়েছে। রবিবার সকাল থেকে চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথা, পুরাতন বাস স্টেশন, ডুলাহাজারা ও বিকালে খুটাখালীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীসহ সিনিয়র নেতৃবৃন্দরা।

এদিকে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে খন্ডখন্ড মিছিল সহকারে শান্তি সমাবেশে যোগ দিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights