চকরিয়ায় ইউপি মেম্বারসহ গ্রেফতার ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের ওপর হামলার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মেম্বার ও মানিকপুর উত্তর পাড়ার মনোহর আলম সিকদারের ছেলে জাহেদুল ইসলাম (৩৭) ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড করাইয়াঘোনা এলাকার বাদশা বলির ছেলে মো. মিজানুর রহমান (৩২)।

এর আগে গত ৩১ডিসেম্বর ভোর পৌনে ৬টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সওদাগরঘোনা চারা বটতল এলাকায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে গেলে আসামিদের চিৎকারে তাদের পরিবার ও এলাকার লোকজন জড়ো হয়ে র‌্যাব সদস্যদের ঘিরে রাখে। পরে তারা গ্রেফতার এড়ানোর জন্য ৫শত থেকে ৬ শত লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। পরে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকায় অভিযান বন্ধ করে দেয়া হয়।
এ ঘটনায় র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আজগর আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights