চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকচাপায় মো. রিদুয়ান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী হক স্কয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদুয়ান পার্বত্য লামা উপজেলার ৩ নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার মো. মহিউদ্দিন এর ছেলে।

মারুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাকসুদ আহমদ বলেন, মোটরসাইকলে যোগে চকরিয়া থেকে বাড়ি ফিরছিলেন রিদুয়ান। রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী হক স্কয়ার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় রিদুয়ান।

এ ঘটনায় গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। নিহত যুবকের লাশ তার স্বজনদের কাছে হস্তাান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights