চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৪
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়ার হারবাং এলাকায় লেগুনা ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
