চকরিয়ায় সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, মূলহোতা গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সাড়ে ৩৭ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনার মূল হোতা মোহাম্মদ জাকের হোছাইনকে (৩৬) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

ইয়াবা উদ্ধারের পর টেকনাফ থেকে গ্রেফতার মো. শাহজাহানের স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে কক্সবাজার সদরের পুরাতন প্যানোয়া হোটেলের পাশে একটি বাড়ি থেকে জাকের হোছাইনকে গ্রেফতার করা হয়।

জাকের টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকার হামিদ হোছাইনের ছেলে। এসব ইয়াবা পাচারের মূলহোতা জাকের হোছাইন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছে। চকরিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল চকরিয়ার খুটাখালী নদীতে জেলে সেজে সারারাত অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ।

এ ঘটনায় নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় মো. শাহজাহানকে পরদিন টেকনাফ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদালতে তার স্বীকারোক্তি মোতাবেক ইয়াবা পাচারের মূলহোতা জাকের হোছাইনকে গ্রেফতার করে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights