চকরিয়ায় ৮ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভিতরে করে পাচারের সময় ৮ হাজার ইয়াবাসহ মো. ওসমান (৪৩) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের ডুলাহাজারা রিংভং এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার মো. ওসমান মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মো. ইছহাক এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান জানায়, ১০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে ৮হাজার পিস ইয়াবা মহেশখালী পৌঁছে দেয়া হচ্ছে। মোটরসাইকেলের তেলের ট্যাংক এর ভিতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতার মো. ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ইয়াবা ব্যবসার সাথে কারা জড়িত খুঁজে বের করা হবে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি থানায় জব্দ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights