চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি ঋণ গ্রহণ, ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এ আবেদন করেন দুদকের উপপরিচালক আফরোজা হক খান। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন আদালত।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম গ্রুপ) ও অন্যান্যদের বিরুদ্ধে চটপটির দোকানে ২৩৪ কোটি টাকা ঋণ প্রদানের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য চার সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

তদন্তে জানা যায়, বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন অভিযোগ সংশ্লিষ্ট নাজিমী নওরোজ। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

এর আগে, ১৫ জানুয়ারি দুদক জানায়, চট্টগ্রামে নওরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৩৪ কোটি টাকা ব্যাংক ঋণ নেন। পরবর্তী সময়ে ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights