চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবেশীর ইটের আঘাতে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর ইটের আঘাতে রিপু আক্তার(৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত রিপু আক্তার(৩০) বাঁশখালী পৌরসভার লস্কর পাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী।

স্বজনরা জানান, গত মঙ্গলবার বাবার বাড়িতে বেড়াতে আসেন রিপু আক্তার। সকালে জমি নিয়ে বিরোধের জেরে রিপুর পরিবারের সঙ্গে প্রতিবেশী ফরিদ আহমদে ও তার ছেলের শহিদ উল্লাহর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশীরা রিপুর মাথায় ইট দিয়ে আঘাত করেন। গুরুতর আহত রিপুকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights