চট্টগ্রামের বিমান কলকাতা ও ঢাকায় অবতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অতিরিক্ত কুশায়ার কারণে চট্টগ্রাম শাহ আমান আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে পারেনি আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট। ফলে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে আসা ফ্লাইট দুটি কলকাতার নেতাজি শুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর এবং ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

রবিবার দুপুরে কয়েক ঘণ্টা বিলম্বের পর ফ্লাইট দুটি চট্টগ্রামে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, অতিরিক্ত কুয়াশার কারণে আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে বিমান বন্দরে অবতরণ করতে পারেনি। আরব আমিরাতের দুবাই থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট বিএস-৩৫০ সকাল সাড়ে ৬টায় অবতরণ করতে পারেনি। ফ্লাইটটি ডাইভার্ট হয়ে কলকাতা বিমান বন্দরে অবতরণ করানো হয়।

একই কারণ ওমানের রাজধানী মাস্কাট থেকে ছেড়ে আসা ইউএস বাংলার আরেকটা ফ্লাইট বিএস-৩২২ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। দুইটি ফ্লাইটই কয়েক ঘণ্টা বিলম্বে দুপুর ১টার দিকে শাহ আমানত বিমান বন্দরে আসে। আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট বিলম্বে অবতরণ করলেও স্বাভাবিক ছিল অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানের সিডিউল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights