চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ ১১ শিশু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় আগুনে দগ্ধ হয়ে ১১ জন শিশু। গতকাল বাহির সিগন্যাল এলাকার শংকর দেওয়ানজীহাটের ওসমান গনি হুজুরের বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ ১১ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ভবনটির তৃতীয় তলায় চারটি পরিবার বসবাস করে। লাইনের গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ১১ জন শিশু দগ্ধ হয়েছে, তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights