চট্টগ্রামে অর্থ আত্মসাতের দায়ে ব্যবসায়ীর বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ৪০ লাখ টাকা অর্থ আত্মসাতের ঘটনায় দায়েরকৃত এক মামলায় মোহাম্মদ সেলিম নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দে’র আদালত এ পরোয়ানা ইস্যু করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট হাবিব উল্লাহ বায়েজিদ বলেন, পাওনাদারদের অর্থ নগদে ফেরত না দিয়ে চেক দেন ব্যবসায়ী মোহাম্মদ সেলিম। কিন্ত ব্যাংক হিসাবে অর্থ না থাকায় চেক ডিজঅনার হয়। তারপর তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে আদালত।

এছাড়াও এ ব্যবসায়ীর বিরুদ্ধে মোট চারটি মামলা চট্টগ্রাম আদালতে বিচারাধীন রয়েছে। সেলিম নগরের আকবর শাহ থানার কৈবল্যধাম হাউজিং এস্টেটের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, পাওনা অর্থ ফেরত দিতে ২০২২ সালের ৩০ অক্টোবর ব্যবসায়ী সেলিম একটি ১০ লাখ টাকার চেক দেন। চেকটি নিয়ে ২২ ডিসেম্বর সেলিম থেকে অর্থ পাওনাদার একে শওকত আলী নগরের কোতোয়ালী এবি ব্যাংক লিমিটেডের স্টেশন রোড শাখায় যান। কিন্ত ব্যাংক একাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। তারপর পাওনা অর্থ ফেরত দিতে ব্যবসায়ীকে আইনী নোটিশ দেন শওকত। তারপরও অর্থ ফেরত দেননি তিনি। তারপর ১০ লাখ টাকা আদায়ে গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণার মামলা করেন। সেই মামলায় আসামি সেলিমকে আদালতে হাজির হতে সমন দিলেও তিনি হাজির হননি। এ ঘটনায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights