চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেলেন উড়োজাহাজের ১৯৮ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার অ্যারাবিরার ১৯৮ জন যাত্রী ও ক্রু। শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান অবতরণের সময় হাইড্রোলিক প্রেসার সিস্টেম বিকল হয়ে রানওয়েতেই আটক পড়ে উড়োজাহাজটি। বিমান বন্দর কতৃপক্ষ দ্রুতই রানওয়ে থেকে এটি সরিয়ে নেয়। ফলে এ ঘটনার পর বিমান চলাচলে কোন ধরণের ব্যাঘাত ঘটেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট অবতরণের আগমুহূর্তে হাইড্রোলিক প্রেসার সিস্টেম বিকল হয়ে যায়। ফলে ১২ মিনিট বিমানটি রানওয়েতে আটকে ছিল। দ্রুততার সাথে বিমানটিকে সরিয়ে নেয়া হয়। ফলে বিমান চলাচলে কোন ধরণের ব্যাঘাত ঘটেনি।

জানা যায়, শারজাহ থেকে আসা ওই ফ্লাইট অবতরণের সময় হাইড্রোলিক পড়ে যায়। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় বিমানটির হাইড্রোলিক প্রেসার সিস্টেমে সমস্যা দেখা দেয়। পাইলট দক্ষতার সাথে বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করেন। পরে বিমানটিকে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। বিমানে ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। সবাই নিরাপদে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights