চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত একটার দিকে তাকে নগরের বায়েজিদ এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।

জিনাত সোহানার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক, সিডিএ’র সাবেক বোর্ড সদস্য, ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ফারমিন গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ’রও সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালী থানা মামলার এজাহারভুক্ত আসামি জিনাত সোহানা। ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতার নাম রয়েছে। আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমা বলেন, বায়েজিদ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার প্রেক্ষিতে রাতেই তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights