চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের দোভাষ সড়ক (এক্সেস) এলাকা থেকে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইসহাক মিয়াকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক গাজী ইসহাক মিয়া লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের হরিনাবিল গ্রামের বাসিন্দা। তিনি একাধিক মামলার আসামি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights