চট্টগ্রামে আগুনে পুড়ল ৭ গুদাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জ এলাকায় আগুনে পুড়েছে সাতটি গুদাম। এসব গুদামে রঙ, সুতা, আলকাতরাসহ বিভিন্ন পণ্য ছিল। নগরীর আসাদগঞ্জ ওমর আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights