চট্টগ্রামে ইউপি সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি জিয়াবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিয়াজ পণ্ডিত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গত ২ আগস্ট আমিরাবাদ রাজঘাটা থেকে বটতলি স্টেশনে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১৬৮ জনকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ শাহজাহান নামের এক ব্যক্তি। ওই মামলার ৮২ নম্বর আসামি জিয়াবুল হোসেন। রবিবার (১৭ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের প্রেক্ষিতে প্রয়োজন হলে পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে।
