চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এবং সোমবার সকালে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।

সিএমপি’র মুখপাত্র কাজী তারেক আজিজ বলেন, রবিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে একটি স্কুটির সিটের নিচ থেকে বিশেষ ভাবে রাখা ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় সুমন দাশ ও সায়েদ ইশতিয়াক আহমেদ নামে দুই মাদক ব্যবসায়ীকে।

কোতোয়ালী থানার ওসি এসএম ওবাদুল হক বলেন, সোমবার সকালে কোতোয়ালী থানাদীন শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটের সামনে অভিযান চালিয়ে চার শত পিস ইয়াবাসহ হুমায়ন কবির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights