চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম বেলাল উদ্দিন। শুক্রবার সকালে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় এ অভিযান চালানো হয়।

সিএমপি’র কর্ণফুলী থানার এসআই মিজানুর রহমান বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights