চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বোয়ালখালীতে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পোপাদিয়া ৬ নম্বর ওয়ার্ডের গাবতল মোড় থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। রিফাত পোপাদিয়া সৈয়দপুর গ্রামের ফটিক চাঁদের বাড়ির এখলাছুর রহমানের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, জব্দকৃত ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১৫ দশমিক ১ গ্রাম। রিফাতসহ দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights