চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কদমতলীতে একটি বহুতল ভবনের পঞ্চম তলায় কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কোতোয়ালি থানার কদমতলী পোড়া মসজিদ এলাকার ভবনটিতে এই আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights